চিন্তামনি
চিন্তামনি মা, তুমি কেন চিন্তা করো?
লক্ষ দিক লক্ষ্য করো| শত সতর্ক করো
কাল হাত ধরে হাঁটেছিলে, আজ বাহু ধরে চলো
“এক পা দু পা” কিন্তু আজও মনে মনে বলো
চোখের কোনে যদি আমায় দেখতে না পাও
এক মুহুর্তে কেন এত উত্তেজিত হয়ে যাও?
যত দূর যাই না কেন, আঁচলের আড়ালে পাবে
তোমার ছায়া তোমায় ছেড়ে কত দূর বা যাবে?
ভীড়ে-ভাড়ে ভয়ে-ভিতে ভুরু কুচকে থাকো
ভুরুর জোরে মা কি তুমি, আমায় আটকে রাখো?
বুকে হাথ, মুখে ‘হা’, চোখ কেন ছল ছল?
কত দেশ দেখে এলাম, তুমিও দেখবে চলো
শক্তি দিলে ভক্তি দিলে বিদ্যা ও বুদ্ধি দিলে
মনে করছ চিন্তা টা মা একাই লুকিয়ে নিলে?
চোখের জল আমি তোমার দেখতে পাই মা
তুমি আমার মনি পারশমনি চিন্তামনি মা
Categories: Uncategorized


I never knew you write in Bengali as well…and such high quality..hats off!!
Thanks! Experimenting and learning